সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
হরতালের উত্তাপ নেই শ্রীমঙ্গলে

হরতালের উত্তাপ নেই শ্রীমঙ্গলে

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি জামাতসহ সহযোগী রাজনৈতিক দল ও জোটের ডাকা টানা তিন দিনের দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ, রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচির তেমন একটা উত্তাপ নেই শ্রীমঙ্গলে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় শহর ঘুরে দেখা যায় সকল ব্যবসা প্রতিষ্টান, ব্যাংক, সরকারি-বেসরকারি অফিস, বিভিন্ন মার্কেট ও দোকাপাট স্বাভাবিক ভাবেই চলছে। সড়কে দুরপাল্লার যাত্রীবাহী বাস তেমন একটা দেখা না গেলেও মালবাহী কাভার্ট ভ্যান, ট্রাক, পিকআপ, সিএনজি ও অটোরিকসা চলাচল স্বাভাবিক রয়েছে। শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা ঘুরে হরতাল সমর্থনকারী রাজনৈতিক দল বিএনপি ও জামাত জোটের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। তবে শহরের কেন্দ্রস্থল চৌমুহনীতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে শান্তি সমাবেশ করতে দেখা গেছে। পাশাপাশি পুলিশ. বিজিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কে ও রেলওয়ে স্টেশনে কড়া নজদারি করতে দেখা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ২টায় শ্রীমঙ্গল উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet