সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পাশে আছে

বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পাশে আছে

ডেস্ক রিপোর্ট: মো. আব্দুস শহীদ এমপি বলেন, বাংলাদেশ ইসরাইলী বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় চালানো হত্যাযজ্ঞের সম্পূর্ণ বিরোধী। তিনি বলেন, বাংলার জনগণ ফিলিস্তিন ভাই-বোনদের পাশে আছে।

অ্যাঙ্গোলার লুয়ান্ডাতে অনুষ্ঠিত ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পার্লামেন্টারি ইউনিয়নে (পিইউআইসি) বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে আজ এসব কথা বলেন। মো. আব্দুস শহীদ এমপি বলেন, বাংলাদেশ ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করেছে এবং সারাদেশেও জাতীয় শোক পালন করা হয়।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশিদের সাথে এক জাতি হিসেবে ফিলিস্তিনের জনগণের প্রতি ভালোবাসা, সমর্থন ও সংহতি প্রকাশ করছেন। বাংলাদেশে মুসলিম বিশ্বের জন্য সংহতি ও শান্তি কামনা জন্য প্রার্থনারও আয়োজন করা হয়। তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের জন্য জরুরি জীবন রক্ষা সরঞ্জামও পাঠানো হয়েছে।

এ অনুষ্ঠানে দলনেতা ড. মো. আব্দুস শহীদ, এমপির পাশাপাশি সেলিম আলতাফ জর্জ এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, জাকিয়া পারভীন খানম এমপি, ফেরদৌসী ইসলাম এমপি এবং এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার (যুগ্মসচিব) সহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet