সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
শ্রীমঙ্গলে ফিসারি থেকে ১০ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে ফিসারি থেকে ১০ফুট লম্বা অজগর সাপ উদ্ধার


প্রতিবেদ,সিনিয়র ষ্টাফ রিপোর্টার
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে মাছের ফিসারি থেকে একটি ১০ ফুট লম্বা ও ১৪ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার নওয়াগাঁও গ্রামের মুসাব্বির আল মাসুদ এর মৎস্য ফিসারিতে শ্রমিকরা কাজ করতে গিয়ে বড় আকারের একটি অজগর সাপ দেখতে পান। বড় আকারের অজগর দেখে শ্রমিকরা অতঙ্কিত হয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দেন। ফিসারিতে বড় আকারের অজগর থাকার খবর পেয়ে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল দ্রæত ফিসারিতে গিয়ে বিশালদেহী অজগরটিকে উদ্ধার করেন। সজল দেব জানান, উদ্ধারকরা অজগর সাপটি ১০ ফুট লম্বা এর ওজন ১৪ কেজি। অজগরটি কিছুটা অসুস্থ মনে হয়েছে। সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কিছুটা সুস্থ হলে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet