সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তেলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তেলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক জিলানি নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার জানান, অবৈধভাবে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে কালাপুর ইউনিয়ন এলাকার এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet