সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় পানিতে ডুবে নাবিলা আক্তার ও তাছলিমা আক্তার নামে ২ শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নে দেওগাঁও গ্রামের রাজারদিঘিতে এ ঘটনা ঘটে।
নাবিলা আক্তারের বাবা আত্তর আলী ও তাছলিমার বাবার নাম মুরাদ মিয়া। মুরাদ মিয়া রাজারদিঘীতে চৌকিদারের কাজ করেন ও আত্তর আলী ডেকোরেটার্স কর্মী। নিহতরা সম্পর্কে ফুফাতো বোন।
ইউপি সদস্য কিবরিয়া হোসেন খোকন বলেন, আসরের পর তারা ২ জন কিভাবে দিঘির পানিতে পড়ে যায় পরিবারের কেউ জানতে পারেনি। অনেকক্ষণ তাদের না দেখে খোঁজাখুজি করে। এক সময় দিঘির পানিতে ভাসতে দেখে তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ২ জনকেই মৃত ঘোষণা করে।
এনিয়ে ২ পরিবারে এখন শোকের মাতম চলছে। ঈদকে সামনে রেখে ২ জনের জন্যই তাদের বাবারা নতুন জামা-কাপড় কিনেছিলেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনিসহ অফিসার ও ফোর্স ঘটনাস্থলে রয়েছেন। পুলিশি কার্যক্রম শেষে শিশু ২টিকে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet