সংবাদ শিরোনাম :
সিলেট মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: তথ্যপ্রযুক্তির যুগে ও গণতন্ত্র সুসংহত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরিঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে মাদকসহ ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার সিলেটে মাউন্ট এডোরা হসপিটালে সিটি কর্পোরেশনের প্রশাসকের ‘সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়’ সভা অনুষ্ঠিত। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি
সিলেট মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত:

সিলেট মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত:

নিজস্ব প্রতিবেদক ‘-

 গত ০৪ আগস্ট ২০২৬  সকাল ১১.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত  পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা’র সভাপতিত্বে এসএমপি’র আগস্ট/২০২৬ খ্রি. মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

 

নবনিযুক্ত পুলিশ কমিশনারকে কল্যাণ সভায়  সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়।

সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে সভার কার্যক্রমের সূচনা করা হয়। পরবর্তীতে পূর্ববর্তী মাসের কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় নবনিযুক্ত পুলিশ কমিশনার  উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁদের বিভিন্ন দাপ্তরিক, প্রশাসনিক ও কল্যাণমূলক বিষয়, সমস্যা, আবেদন ও প্রস্তাবসমূহ মনোযোগসহকারে শ্রবণ করেন। উপস্থাপিত যৌক্তিক বিষয়সমূহ দ্রুত নিষ্পত্তির আশ্বাস প্রদান করে সংশ্লিষ্ট শাখাসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ন্যায্য প্রাপ্য ও কল্যাণমূলক সুবিধা নিশ্চিতকরণ এবং দাপ্তরিক কার্যক্রমের গতিশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্যে মান্যবর পুলিশ কমিশনার  বাংলাদেশ পুলিশের নির্ধারিত ড্রেস রুল যথাযথভাবে অনুসরণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সর্বক্ষেত্রে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে জনসেবার মানোন্নয়ন, বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখা এবং সিলেট মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে নিরলসভাবে কাজ করতে হবে।

 

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)  মোহাম্মদ এনামুল হক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিবি)  মোঃ আকতার হোসেন; উপ-পুলিশ কমিশনার (পিওএম)  মোঃ রিয়াজুল কবির, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন)  সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেনসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জ, আরআই, আরওআই, পুলিশ লাইন্স এবং অন্যান্য পদমর্যাদার কর্মকর্তা, সিভিল স্টাফ, পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম ও পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet