সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
শ্রীমঙ্গলে প্রথমবারের মতো দু’দিনব্যাপী বাকশিল্পোৎসব অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো দু’দিনব্যাপী বাকশিল্পোৎসব অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
দেশের নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যের পীঠস্থান মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো দু’দিনব্যাপী বাকশিল্পোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শ্রীমঙ্গল উদয়ন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক জলি পাল।
শ্রীমঙ্গল নবজাগরণ দল’-এর আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করা হয়। জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সংগঠনের সদস্য উল্লাস দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক অজেয় দাস বর্ষণ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসবের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমদ, নাট্যকার গোবিন্দ রায় সুমন, আবৃত্তিকার বিকাশ দাস বাপ্পন, নৃত্যশিল্পী সাজু দেব, সংগীতশিল্পী সজল ঘোষ, শিবম ভট্টাচার্য, করুণাময় দাস, প্রযুক্তা ভট্টাচার্য ও অমিত সরকার।
উৎসবের প্রথম দিনের আয়োজনে ছিল নির্ধারিত আবৃত্তি, লোকনৃত্য, রবীন্দ্রসংগীত ও দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা, ধারাবাহিক গল্প বলা এবং সংবাদ উপস্থাপন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet