সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
শ্রীমঙ্গলে ১০ গ্রামের পঞ্চায়েত কমিটির ঈদ পূনর্মিলনী

শ্রীমঙ্গলে ১০ গ্রামের পঞ্চায়েত কমিটির ঈদ পূনর্মিলনী

হলিসিলেট ডটকম ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ গ্রামের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও গ্রামবাসীদের মধ্যে ঈদ পূণর্মিলনী অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকাবাসীর উদ্যোগে এ ঈদ পুণর্মিলনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
বিশিষ্ট মুরুব্বি যত্রিক মিয়ার সভাপতিত্বে, মাওলানা আব্দুল মুমিনের সঞ্চালনায় ও সদর ইউপির সাবেক মেম্বার আনার মিয়ার সার্বিক সহযোগিতায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো.দুরুদ আহম্মদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুদু মিয়া, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক মো. নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম-আহবায়ক মো. তাজ উদ্দীন তাজু। অনুষ্টানে উপজেলার মৎসজীবি সম্প্রদায়ের ১০ গ্রামের পঞ্চায়েত কমিটির বিশিষ্ট মুরুব্বি ছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান রিপন, মো. মুকসুদুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে পবিত্র মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet