সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সম্ভাবনা ও প্রতিবন্ধকতা বিষয়ক সেমিনার

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সম্ভাবনা ও প্রতিবন্ধকতা বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সম্ভবনা ও প্রতিবন্ধকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা কার্যালয় কতৃক আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
সেমনিারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর মৌলভীবাজারের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান।
সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে আরও উপস্তিত ছিলেন কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতলিব, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মিছলু আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মো: ইসমাইল মাহমুদ, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ ও যুব-উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন
সেমিনারে সরকারের সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় পচিালিত বিভিন্ন ভাতা প্রকৃত উপকারভোগীদের মাঝে যাতে সঠিক ভাবে বিতরণ করা হয় এবং সকারের নতুন নির্দেশনা বাস্তবায় হয় সে পরামর্শ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet