সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
লাউয়াছড়ায় হেলে পড়া গাছের সাথে ট্রেনের ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

লাউয়াছড়ায় হেলে পড়া গাছের সাথে ট্রেনের ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের লাউয়াছড়া বনে রেললাইনের উপর হেলে পড়া একটি গাছের সাথে ঢাকাগামী ৭৭৪ কালনী এক্সপ্রেস ধাক্কা লেগে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। ট্রেনের লোকমোটিভ ক্ষতিগ্রস্ত হলেও ট্রেনটি এই অবস্থায় ঢাকার উদ্দেশ্যে শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে গেছে।
বৃহস্পতিবার (২৯ মে) সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া বনে পৌঁছালে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কায় ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা জানায়, বৃষ্টিতে লাউয়াছড়া বনের ভিতর রেললাইনের ওপর একটি বড় গাছ হেলে পড়ে। এসময় বনের ভিতর দিয়ে ঢাকাগামী ৭৭৪ কালনী এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করলে রেললাইনে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লাগে। লোকমোটিভ ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, গাছের সঙ্গে ধাক্কা লেগে লোকোমোটিভ ইঞ্জিনের সামনের অংশ বাঁকা হয়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনটি বাঁকা অংশ নিয়ে শ্রীমঙ্গল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet