সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
রোববার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই অলক বিহারী গুণসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল পৌর এলাকার মৌলভীবাজার রোডস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনা থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. আলাল (৫৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আলাল হবিগঞ্জ জেলার বানিয়চং উপজেলার সুজাতপুর গ্রামের ছন্দু মিয়ার ছেলে। সে শ্রীমঙ্গল শহরের উকিলবাড়ী রোডের বাসিন্দা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আলাল একজন পেশাদার মাদক কারবারি। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet