সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
বড়লেখায় চোরাই মালামাল উদ্ধার, আটক ১

বড়লেখায় চোরাই মালামাল উদ্ধার, আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সিধেল চুরির ঘটনার রহস্য উদঘাটন করে মালামাল উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
বড়লেখা থানা সুত্রে জানা যায়, বড়লেখা থানার মামলা নং-২৩, তারিখ ২১ জুন ২০২৬, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডের একটি সিধেল চুরির ঘটনায় তদন্তকালে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চুকারপুঞ্জি এলাকার মো. কামরান আলী (২৫)-কে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে চুরি হওয়া একটি ওয়ালটন ফ্রিজ, তোষক, সোফা, পর্দা, বিছানার চাদর, বালিশ, কাঁথা, রান্নার বিভিন্ন সামগ্রীসহ প্রায় ৪৫ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত গ্রিন ক্যাব অটোরিকশা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet