সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
শ্রীমঙ্গলে মাছ ধরার জালে উঠে এলো বিশাল আকৃতির অজগর

শ্রীমঙ্গলে মাছ ধরার জালে উঠে এলো বিশাল আকৃতির অজগর

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাইল হাওরে মাছ ধরার জালে আটকা পড়েছে বিশাল আকৃতির অজগর সাপ। সাপটিকে উদ্ধার করে বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সোমবার (১৫ জুন) সকালে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকায় হাইল হাওরে মাছ ধরার জাল টানলে জালের ভিতর বিশাল আকৃতির অজগর সাপ দেখে নবীন ও জাবেদ নামের দুই যুবক স্থানীয় কয়েছ মিয়াকে জানালে কয়েছ মিয়া সাপটি উদ্ধারের জন্য শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান সাপটি জালের ভিতর আটকে আছে। পরে তারা জালে আটকে থাকা অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে আসা অজগরটি প্রায় ১২ ফুট লম্বা এবং এর ওজন ১৭কেজি। পরে সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কর্তৃপক্ষের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet