সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
বড়লেখা থানা পুলিশের অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

বড়লেখা থানা পুলিশের অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার দুই সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ জন গ্রেপ্তার হয়েছে। এদের
মধ্যে একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দিবাগত রাতে বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, আর.পি.ও-০১/২০২৪ (বড়) মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপরোয়ানাভুক্ত আসামি স্বপন দেব এবং সিআর-৯০৮/২৪ (সদর) মামলায় ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০৭,০০০ টাকা জরিমানাদণ্ডপ্রাপ্ত সাজাপরোয়ানাভুক্ত আসামি সাবের আহমদ বাবুল।

এছাড়া বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ শিতুল দাসকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯ (ক) ধারায় বড়লেখা থানায় মামলা দায়েরের করা হয়েছে।

অভিযানে আরও চারটি পৃথক মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet