সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার

শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক এম ইদ্রিস আলীর বসতঘরে চুরির ঘটনায় কেয়ারটেকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে চুরি যাওয়া প্রায় দুই লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের একটি বসতঘরে চুরির সংবাদ পেয়ে গত ৬ জুন রাত ১০টার দিকে ঘটনাস্থলে যান এসআই মো. মহিবুর রহমান। এ সময় সন্দেহভাজন হিসেবে বাড়ির কেয়ারটেকার দীপেন গোয়ালাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে দীপেন গোয়ালা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি কাশেম আলীর বাড়ি থেকে চুরি যাওয়া প্রায় দুই লক্ষ টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা নং-১১, তারিখ ৭ জুন ২০২৬, ধারা ৩৮১/৪১১ পেনাল কোড, ১৮৬০ মোতাবেক মামলা রুজু করা হয়েছে।

মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet