সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
শ্রীমঙ্গলে চুরির ঘটনায় আটক ৫

শ্রীমঙ্গলে চুরির ঘটনায় আটক ৫

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া বি-চক এলাকায় একটি বসতঘরে চুরির ঘটনায় ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত নগদ অর্থ ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়,  গতকাল ৬ জুন বিকেল সাড়ে ৩টার দিকে টিকরিয়া বি-চক এলাকার বাসিন্দা মো. আল আমিনের বসতঘরে চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান এসআই সুজন কান্তি পাল। স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে জামাল মিয়া (২৭), মোশারফ হোসেন (২৬), রনি মিয়া (২৪), শুভ মিয়া (২৭) এবং আল-আমিন (৩০) নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চুরিকৃত নগদ ৫ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা নং-০৯, তারিখ ৬ জুন ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ৪৫৭/৩৮০/৪১১ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এবং ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet