সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
আইসিসিআর স্কলারশিপ শিক্ষার্থীদের জন্য অনন্য সুযোগ”– সিসিক প্রশাসক

আইসিসিআর স্কলারশিপ শিক্ষার্থীদের জন্য অনন্য সুযোগ”– সিসিক প্রশাসক

আইসিসিআর স্কলারশিপ শিক্ষার্থীদের জন্য অনন্য সুযোগ”– সিসিক প্রশাসক
এমদাদুর রহমান চৌধুরী জিয়া:
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমানে দেশে উচ্চশিক্ষার সুযোগ ব্যাপকভাবে বিস্তৃত হলেও একসময় এ সুযোগ ছিল অত্যন্ত সীমিত। তিনি বলেন, সিলেটে উচ্চশিক্ষার জন্য একমাত্র প্রতিষ্ঠান ছিল এমসি কলেজ। দেশভাগের পূর্বে শিক্ষার্থীদের কলকাতা বিশ্ববিদ্যালয় কিংবা আলীগড় বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে হতো, তাও সীমিত সংখ্যায়। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর উচ্চশিক্ষার সুযোগ কিছুটা প্রসারিত হয়।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশন আয়োজিত ICCR Scholarship 77th Anniversary অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে সিলেটে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখনও সব শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে না। ফলে শিক্ষাক্ষেত্রে আমরা এখনো প্রত্যাশিত অবস্থানে পৌঁছাতে পারিনি। সিলেট থেকে যারা আইসিসিআর স্কলারশিপ অর্জন করেছে, তারা নিঃসন্দেহে মেধাবী।

Indian Council for Cultural Relations (আইসিসিআর) স্কলারশিপ প্রসঙ্গে তিনি বলেন, জ্ঞান অর্জনের লক্ষ্যে বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে। ভারত একটি বন্ধুপ্রতিম ও প্রতিবেশী দেশ। গত পঞ্চাশের দশক থেকে আইসিসিআর স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা ভারতে পড়াশোনার সুযোগ পাচ্ছে এবং এ কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

তিনি উল্লেখ করেন, এই স্কলারশিপ চালুর সময় ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন Maulana Abul Kalam Azad। সরকার পরিবর্তন হলেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রয়েছে। যারা এ বৃত্তি নিয়ে পড়াশোনা সম্পন্ন করেছেন, তাদের নিয়ে এই পুনর্মিলনী আয়োজন করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক।

অনুষ্ঠানে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ, সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়াসহ বিশিষ্টজন বক্তব্য দেন। এছাড়া উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী হিমাংশ বিশ্বাস, Shahjalal University of Science and Technology-এর অধ্যাপক হিমাদ্রী শেখর রায়সহ বৃত্তিপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থী ও অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য, আইসিসিআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস) হলো ভারত সরকারের সম্পূর্ণ অর্থায়িত একটি বৃত্তি কর্মসূচি

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet