সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
শাল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত।

শাল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত।

চিন্ময় দাশ:শাল্লা(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শাল্লা শাখা গঠন অবৈধ ও অগণতান্ত্রিক। এরই প্রেক্ষিতে প্রধান শিক্ষক সমিতি শাল্লা শাখার পক্ষ থেকে রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১:৩০ মিনিটে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন, শাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।
প্রেস কনফারেন্সে উল্লেখ করেন,
গত ২০/০২/২০২৬খ্রি: তারিখ রোজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি শাল্লা উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি নামে এক কমিটি প্রকাশ করা হয় যা শাল্লা উপজেলার অধিকাংশ শিক্ষকের কাছে নিম্নোক্ত কারণে অবৈধ ও স্বঘোষিত হয়েছে।
কারণ সমূহ:
প্রথমত: কেন্দ্রীয় শিক্ষক নেতৃবৃন্দের সুত্রমতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নামে কোন সংগঠন পূর্বে থাকলেও বর্তমানে কোন অস্তিত্ব নেই।

দ্বিতীয়ত: শাল্লা উপজেলায় কেন্দ্রীয় কমিটির অনুমোদিত প্রধান শিক্ষক সমিতির একটি কমিটি এবং একটি সহকারি শিক্ষক সমিতির কমিটি থাকা সত্ত্বেও তাদেরকে কোন অবগত না করে কতিপয় স্বার্থান্বেষী, ক্ষমতালোভী শিক্ষক একটি পকেট কমিটি গঠন করে যা সম্পূর্ণ বেআইনী ও অগণতান্ত্রিক।

তৃতীয়ত: শাল্লা উপজেলায় বর্তমানে মোট কর্মরত শিক্ষক সংখ্যা ৪৫১ (শিক্ষা অফিসের তথ্যানুযায়ী) জন থাকলেও মাত্র ৫০জন উপস্থিতি এবং সিদ্ধান্তের বিরোধিতা করে ৭/৮ জন সভা থেকে বের হয়ে আসার পরেও মোট কর্মরত শিক্ষক ১১% উপস্থিতিতে স্বঘোষিত কমিটি গঠন করা হয়। যা বাকী ৮৯% শিক্ষকদের অবমাননার সাথে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সামিল। এতে সাধারণ শিক্ষকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। যা শাল্লা উপজেলার ঐক্যবদ্ধ প্রাথমিক শিক্ষকদের মধ্যে বিভাজন ও ফাটল ধরানোর নিমিত্তে ঘৃণ্য চক্রান্ত ও অপচেষ্টা।

কতিপয় শিক্ষকের এহেন কার্যকলাপের বিরুদ্ধে আমরা শাল্লা উপজেলার সকল শিক্ষক ক্ষোভ প্রকাশের সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য শেষে আরো অভিব্যক্তি প্রকাশ করেন, প্রধান শিক্ষক অনাদী তালুকদার, মনোজ সরকার খোকন, আব্দুল হামিদ, মোস্তাক আহমদ, রামলাল দাশ।

এসময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি অরবিন্দু তালুকদার, সাংগঠনিক সম্পাদক, নিরেশ দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক লিটন তালুকদার, অজিত তালুকদার, তপন দাশ, স্বপন রায়, চয়ন চৌধুরী, সজল দাশ, বিজিত তালুকদার, দেবেশ চৌধুরী, অজয় তালুকদার সহ আরো অনেকেই।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet