ছাতক প্রতিনিধিঃ
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়কলস হাইওয়ে থানায় নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দূর্ঘটনা রোধকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৯ জুলাই বিকেল ৩টায় ছাতকের ধারণবাজার এলাকায় হাইওয়ে থানা প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাইওয়ে সিলেট রিজিয়নের সহকারী পুলিশ সুপার মির্জা মো. সাইজুদ্দিন।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরীর সভাপতিত্বে ও সার্জেন্ট সম্রাট হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট আম্বরখানা বাস মিনিবাস শাখার সভাপতি রনজিত দত্ত, সিএনজি চালিত অটো রিকশা শ্রমিক ইউনিয়ন (১৬৯৩) এর সুনামগঞ্জ জেলার সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম,কোষাধ্যক্ষ রাসেল আহমদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল আলিম, সুনামগঞ্জ বাস মালিক সমিতির সদস্য জুয়েল রানা, সাংবাদিক মুশাহিদ আলী, শ্রমিক ইউনিয়নের ধারণ উপ শাখার সভাপতি মৃদুল মিয়া, সাবেক মেম্বার আবদুর রহিম,জাউয়াবাজার উপ- শাখার সভাপতি ঝুমুন, সাধারণ সম্পাদক আবদুল হক, গোবিন্দগঞ্জের অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি রবিউল হাসান নয়ন,জাউয়াবাজার মাইক্রোবাস শাখার সভাপতি তাসলিম খান ফরিদ, শান্তিগঞ্জ মাইক্রোবাস শাখার সাধারণ সম্পাদক আবদাল হোসেন, শাহ আলম, অশক বিজয় দত্ত প্রমুখ।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, মহাসড়কে দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত গতিতে চালানো, ট্রাফিক আইন না মানা এবং অনভিজ্ঞ চালক। এসব সমস্যা সমাধানে পুলিশের পাশাপাশি পরিবহন মালিক-শ্রমিকদেরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।
এসময়, সিলেট সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার ও পাগলাবাজার এলাকায় সড়ক দখল করে বিভিন্ন ভাবে দোকান পাট পরিচালনা করার কারনে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে জানিয়ে এসব দোকান পাট উচ্ছেদে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করার দাবি জানান শ্রমিক নেতৃবৃন্দ। আগামীতেও এভাবে সচেতনতামূলক সভা আয়োজন করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
সভার শুরুতে পবিত্র কোর আন তেলাওয়াত করেন, ধারণ নতূনবাজার জামে মসজিদের ঈমাম মাওলানা কুতুব উদ্দিন সালেহী।##