সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
নবনির্বাচিত শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান

নবনির্বাচিত শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান

সাধারণ ব্যবসায়ীদের কল্যাণে
কাজ করার প্রতিশ্রুতি
হলি সিলেট ডেস্কঃ
শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত ২০২৫-২৬ সনের অভিষেক অনুষ্ঠান রবিবার (২ ফেব্রুয়ারি) মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি কিবরিয়া হোসেন নিঝুমের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরাম সিলেটের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন আহমদ মাসুক এবং নবনির্বাচিত শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুপন খাঁনের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শুকরিয়া মার্কেটের স্বত্ত্বাধিকারী প্রকৌশলী মোস্তফা শাহরিয়ার চৌধুরী ও ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত, ইদ্রিস মার্কেটের স্বত্ত্বাধিকারী আজমল বখত চৌধুরী সাদেক, করিম উল্লাহ মার্কেটের স্বত্ত্বাধিকারী ছানা উল্লাহ ফাহিম, শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন, নির্বাচন কমিশনার আব্দুল মুকিত চৌধুরী শামীম ও নুরুজ্জামান মামুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মার্কেটের নির্বাচনচলাকালীন সময় আন্তবর্তীকালীন পরিষদের আহবায়ক আলী আহমদ কামাল, সদস্য হাবিবুর রহমান, আকিকুর রহমান ও কামাল উদ্দিন চৌধুরী মাখন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবনির্বাচিত শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি এনামুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক তুরন মিয়া, কোষাধ্যক্ষ শাহ কামিল হোসেন, দপ্তর সম্পাদক মারুফ হোসেন, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক কয়ছর আহমেদ, নির্বাহী সদস্য ছয়মন আহমদ চৌধুরী, ফয়জুর নূর ফয়েজ, মাসুক মিয়া, মোহাম্মদ মাহমুদ, ইউসুফ খান বাদশা, মহি উদ্দিন চৌধুরী, ইকরাম হোসেন জোয়ারদার আজাদ প্রমুখ। শপথকালে নবনির্বাচিত ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেটের সাধারণ ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet