সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
মেধাবী ও প্রতিভাবানরা জাতির ঐশ্বর্য ও দূর্বার শক্তিঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

মেধাবী ও প্রতিভাবানরা জাতির ঐশ্বর্য ও দূর্বার শক্তিঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

 

নিজস্ব প্রতিবেদক ঃ
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। তিনি বলেন, শিক্ষার মূল লক্ষ্য শুধু বইয়ের জ্ঞান অর্জন নয়; বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে প্রকৃত শিক্ষিত হয়ে ওঠা। আমাদের অবশ্যই বিবেচনায় আনতে হবে যে ৪র্থ শিল্প বিপ্লব আমাদের রাষ্ট্র, সমাজ ও বিশ্বব্যবস্থায় এক আমূল পরিবর্তন নিয়ে আসবে। সেই পরিবর্তিত ব্যববস্থায় কেবল মেধাবীরাই টিকে থাকবে। যোগ্যরাই মেধাবী; মেধাবীরা যোগ্য। আমাদের অবশ্যই স্বীকার করতে হবে মেধাবী ও প্রতিভাবানরাই যেকোনো রাষ্ট্র ও সমাজের তথা জাতির এক অতীব অমূল্য ঐশ্বর্য ও দূর্বার শক্তি। মেধাবীরা একটি দেশের জাতীয় শক্তির প্রধান নিয়ামক।
গত ১৮ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় বিয়ানীবাজার উপজেলার মাথিউরা সিনিয়র ফাযিল মাদরাসা প্রাঙ্গনে মরহুম আলহাজ্ব আব্দুল গণি লোদী-শামসুন নেছা লোদী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘ফয়েজ লোদী মেধাবৃত্তি ২০২৪’এর বৃত্তিপ্রদান, স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। অনুষ্ঠানে তিনি অন্যান্য অতিথিদের নিয়ে কৃতি শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির সনদ ও পুরস্কার তুলে দেন।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক আরও বলেন, “একটি সমৃদ্ধ জাতি গঠনের জন্য শিশুদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষার ভিত্তি গড়ে তোলা জরুরি। শিক্ষার পাশাপাশি সততা, শৃঙ্খলা, সহমর্মিতা ও দায়িত্ববোধের মতো গুণাবলি অর্জন করতে হবে।”
ফয়েজ লোদী মেধাবৃত্তি পরিচালনা পরিষদের আহবায়ক খালেদ সাইফুদ্দিন জাফরীর সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. মুছলেহ উদ্দিন ও শিবলী মুরাদ জাফরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ব্যবসায়ী ও সমাজসেবী যুক্তরাজ্যপ্রবাসী ফয়েজ উদ্দিন লোদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম সি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক শোয়েব আহমদ খান, বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নৃপেন্দ নাথ সরকার, মাথিউরা দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক মো. শফিক উদ্দিন, মাথিউরা সিনিয়র ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আলীম।
এছাড়াও অনুষ্ঠানে মাথিউরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও ফয়েজ লোদী মেধাবৃত্তি পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি মেধাবৃত্তি প্রদান উপলক্ষ্যে প্রকাশিত স্মারকগ্রন্থ উদ্দীপনার প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet