সামসুদ্দিন আহমদ দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ঃ
সিলেট জেলায় স্বাস্থ্য বিভাগে ১২টি ক্যাটাগরিতে সিভিল সার্জন অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়েছে।
গত ৩১ ডিসেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার সিলেট জেলায় সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ অ্যাওয়ার্ড প্রধান করা হয়।
এতে পুরস্কার প্রাপ্তরা হলেন- ফেঞ্চুগঞ্জের ইউএইচএন্ডএফপিও ডাঃ মোঃ রাশেদুল হককে হাসপাতাল ব্যবস্থাপনা ক্যাটাগরিতে, বালাগঞ্জের ইউএইচএন্ডএফপিও ডাঃ হেপী দাশকে শুদ্ধাচার ক্যাটাগরিতে, ওসমানীনগরের ইউএইচএন্ডএফপিও ডাঃ মোঃ মঈনুল আহসানকে ফিল্ড সার্ভিস ব্যবস্থাপনা ক্যাটাগরিতে,গোলাপগঞ্জের ইউএইচএন্ডএফপিও ডাঃ সুদর্শন সেনকে হেলথ সিস্টেম স্টেন্থেনিং ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
এ ছাড়াও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আহমদ শাহরিয়ারকে প্রশাসন ক্যাটাগরিতে,কানাইঘাটের মেডিকেল অফিসার ডাঃ রিয়াজ মাহমুদ তমালকে ফিল্ড সার্ভিস ক্যাটাগরিতে, ফেঞ্চুগঞ্জের সিনিয়র স্টাফ নার্স মোসা.শাহিনুর আক্তার, বালাগঞ্জের পরিসংখ্যানবিদ সুখলাম্ভর চন্দ্র নাথ, সিলেট সদরের এমটি ইপিআই মনিন্দ্র দেবনাথ, দক্ষিণ সুরমার স্বাস্থ্য সহকারী নাজমিন বেগম, বিয়ানীবাজারের ছোটদেশ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. মাহবুবুর রহমান, ও কোম্পানীগঞ্জের অফিস সহায়ক আহমদ আলীকে শ্রেষ্ঠ কর্মীর পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা সূচক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
সিলেট জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ আনিসুর রহমান। মেডিকেল অফিসার সিএস ডাঃ স্বপ্লীল সৌরভ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মেজয় দত্ত।
এ সময় ডাঃ মনিসর চৌধুরী বলেন ২০২৪ সালে বছর ব্যাপী আন্তরিক ভাবে কাজ করার জন্য সিলেট জেলা স্বাস্থ্য বিভাগের সবাইকে ধন্যবাদ প্রদান করেন ও সামনে ও এই ধরনের উদ্যোগ চালু থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সিলেট জেলার বক্ষব্যাধি হাসপাতাল, বক্ষব্যাধিক ক্লিনিক, কুষ্ঠ হাসপাতাল,খাদিমপাড়া হাসপাতাল এর তত্ববধায়ক, সিলেটের ১৩ টি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার আইসিটি,পরিসংখ্যানবিদ, এমটিইপিআই,এইচ আই ইনচার্জসহ,বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ব্র্যাক, হীড, আইসিডিডিআরবি’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রমুখ।