সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
বিয়ানীবাজারের নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

বিয়ানীবাজারের নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

 

বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ উজ্জামান স্থানীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার রাতে থানায় অনুষ্ঠিত মতবিনিময়কালে ওসি বলেন, মামলা হলেই ঢালাও গ্রেফতার করা হবেনা। তদন্ত সাপেক্ষে সম্পৃক্ততা পেলেই কেবল গ্রেফতার করা হবে। আইনী এবং নৈতিকতার মানদন্ড বজায় রেখে সাধারণ মানুষকে সর্বোচ্চ সহায়তায় এগিয়ে যাবে পুলিশ। তিনি বলেন, বদলে যাওয়া বাংলাদেশে আমাদের মন-মানষিকতা বদলাতে হবে। নিজ অবস্থান থেকে অন্যায়-অনৈতিক কর্মকান্ড বাদ দিলে পুলিশকে অতিরিক্ত চাপ মোকাবেলা করতে হবেনা।

তিনি বিয়ানীবাজারের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নির্মূলে সাংবাদিকসহ উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন। এ সময় বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী উপস্থিত ছিলেন।

অপরাধ দমনে সকলের সহায়তা কামনা করে দালাল মুক্ত বিয়ানীবাজার থানা গঠনের ব্যাপারে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করে ওসি আশরাফ উজ্জামান বলেন, পুলিশ ও সাংবাদিক পাশাপাশি কাজ করবে। অপরাধ নির্মূলে মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আর মানুষ সচেতন হলে দেশ এগিয়ে যাবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি হাসানুল হক উজ্জ্বল, হাসান শাহরিয়ার, সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয়, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, সদস্য আবুল হাসান,সাদিক হোসেন এপলু, সামিয়ান হাসান সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet