সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
নবীগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা।

নবীগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা।

 

হলি সিলেট ডেস্কঃ : নবীগঞ্জে মাটিখেকোদের দৌরাত্ম্য কিছুতেই কমছে না, সঙ্কটে রয়েছে কৃষি জমি। মাটিখেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রাখলেও কিছুতেই থামছে না অসাধু চক্রটি।

আজ ২৯ এপ্রিল রোজ শনিবার নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার উপজেলার ১১ নং গজনাইপুর ইউনিয়ন এর শতক এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় আসাদুজ্জামান বাবু(২৪) নামে একজন কে ৫০০০০/ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন গোপালার বাজার পুলিশ ফাড়ির একটি টিম।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে কৃষি জমিতে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ফসলি জমির টপ সয়েল মাটি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet