সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
হবিগঞ্জে নবীগঞ্জ মধ্যরাতে একটি বেকারিতে আগুন : ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

হবিগঞ্জে নবীগঞ্জ মধ্যরাতে একটি বেকারিতে আগুন : ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপলার বাজারে একটি বেকারিতে অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গতরাত দেড়টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজারে অবস্থিত ‘মামা-ভাগিনা বি-বাড়িয়া বেকারি’তে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বেকারির ভেতর আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা। এ সময় বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজন দিগবিদিক ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

তবে ততক্ষণে বেকারির ভেতরের বিভিন্ন মালামাল পুড়ে যায়। বেকারির মালিকপক্ষের দাবী- অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি।

বাহুবল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet