সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের প্রতিবাদ সভা

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন মহাসড়কে বেআইনিভাবে সিএনজি অটোরিক্সা, ইজিবাইক, টমটম চলাচল বন্ধ ও নতুন ভাবে সিএনজি অটোরিক্সার রেজিষ্ট্রেশন দেয়ার পায়তারার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ-বালাগঞ্জ-খাদিমপুর বাস মিনিবাস মালিক গ্রুপ।
১৪ জুন শনিবার সন্ধ্যা ৭টায় টার্মিনাল রোডস্থ আছমা ম্যানশনে গ্রুপের প্রধান কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ-বালাগঞ্জ-খাদিমপুর বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি শাহ নুরুর রহমান শাহনূর এর সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় বক্তারা, সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, পাকিস্তান আমল থেকে সিলেটের বিভিন্ন সড়কে এই গ্রুপের মালিকরা সাধারণ মানুষকে যাত্রীসেবা দিয়ে আসছেন। সম্প্রতি অবৈধ ভাবে এসব সিএনজি অটোরিক্সাসহ অনুমোদনবিহীন ব্যাটারী চালিত টমটম, ইজিবাইক চলাচলের ফলে বাস-মিনিবাসের মারাত্মক আর্থিক ক্ষতি হচ্ছে। সেই সাথে সড়কে শৃঙ্খলা বিঘ্নিতসহ ছিনতাই, দূর্ঘটনা অহরহ ঘটছে। এ ব্যাপারে প্রশাসনের প্রতি আইনানুগ ব্যবস্থা নেয়ার আহবান জানান। কতিপয় ব্যক্তি বেআইনীভাবে কিছু অটোরিক্সার রেজিষ্ট্রেশন নেয়ার জন্য পায়তারা করছে। কোন অবস্থায় এই রেজিষ্ট্রেশনের পায়তারা মেনে নেয়া হবে না, অনথ্যায় পরিবহন মালিক-শ্রমিকরা আন্দোলনে যেতে বাধ্য হবেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গ্রুপের সিনিয়র সহ সভাপতি সৈয়দ মৌরশ আলী, শামছুদ্দিন বাবু ধন, মোক্তার আহমদ, পারভেজ মিয়া, আব্দুল আজিজ, হাজী কয়েছ উদ্দিন, শ্রী অরুণ কুমার দেবনাথ, হাজী ফরিদুর রহমান, আফতাব উদ্দিন, মোঃ রায়হান হোসেন, নুর মিয়া, রৌশন আলী, শ্রী বিজিত তমাল, নুরুল ইসলাম, লয়লু মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet