সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
পুলিশের আইজিপির সাথে বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া’র সৌজন্য সাক্ষাৎ

পুলিশের আইজিপির সাথে বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া’র সৌজন্য সাক্ষাৎ

 

হলি সিলেট ডেস্ক ঃ

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ
(আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

 

বৃহস্পতিবার (২রা ফেব্রুয়ারি) বিকেলে ২টায় পুলিশের আইজিপি কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

 

এসময় বিশ্বনাথ উপজেলা পরিষদের পক্ষ থেকে এস এম নুনু মিয়া তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তিনি ধন্যবাদ জানিয়ে ওসমানী নগর ও বিশ্বনাথের বাংলাদেশ পুলিশ বাহিনীর উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

 

এসময় আইজিপি নুনু মিয়াকে ছোট ভাই উল্লেখ করে বিশ্বনাথ উপজেলায় উন্নয়মূলক কাজ বেগবান করতে বলেন।

তিনি বলেন, সন্ত্রাস ও অরাজকতা দমন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ কার্যকর ভূমিকা পালন করছে।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ফলে দেশে জঙ্গিবাদ দমন ও সন্ত্রাস নিরসন সম্ভব হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রলীগ নেতা ফয়েজ আহমদ।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet