সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
বিএনএফ’র কেন্দ্রীয় কমিটিতে পদোন্নতি পাওয়ায় সাংবাদিক সেলিমকে শুভেচ্ছা

বিএনএফ’র কেন্দ্রীয় কমিটিতে পদোন্নতি পাওয়ায় সাংবাদিক সেলিমকে শুভেচ্ছা

মোহাম্মদ আব্দুর রহিম, নবীগঞ্জ প্রতিনিধি: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সংগঠন বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বি এন জে এফ) এর কেন্দ্রীয় কমিটির সদস্য থেকে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে
পদোন্নতি পাওয়ার পর নিজ উপজেলা নবীগঞ্জ শহরে সহকর্মী ও সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সদ্য পদোন্নতি পাওয়া সাংবাদিক সেলিম উদ্দিন। বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ এস এম জিয়া হায়দার ও সাধারণ সম্পাদক সালেহা বিনতে মাহমুদ স্বাক্ষরিত সংগঠনের আইডি কার্ড প্রেরণের মাধ্যমে পদোন্নতির ওই তথ্য জানানো হয়।

তাঁর পদোন্নতির খবরে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে জেলার বিভিন্ন সামজিক, রাজনৈতিক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতভর হাস্যোজ্জ্বল এই সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কমিটির সভাপতি হেলাল চৌধুরী ও সাধারণ সম্পাদক নিউটন সূত্রধর সহ বিভিন্ন ইউনিয়নের আগত নেতৃবৃন্দের পক্ষ থেকে তাকে মিষ্টি মুখ করিয়ে তার আগামী কর্মজীবনের আরো সাফল্য কামনা করে দোয়া করেন।

এ সময় সেলিম উদ্দিন আগত লোকদের উদ্দেশে বলেন, আপনাদের এই ভালোবাসা আমার জীবনের বড় ঋণী করে ফেলল। আমি চেষ্টা করেছি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে। মানুষের পাশে থেকে তাদের সহায়তা করতে। আজকে আমার উপজেলার মানুষের ভালোবাসা পেয়ে আমি সত্যিকার অর্থে আবেগ আপ্লুত। পরিশেষে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet