সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
হলি সিলেটে সংবাদ প্রকাশ: নবীগঞ্জ ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে জরিমানা

হলি সিলেটে সংবাদ প্রকাশ: নবীগঞ্জ ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে জরিমানা

 

নিজস্ব প্রতিবেদক : মাটিখেকোদের দৌরাত্ম্য কিছুতেই কমছে না, সঙ্কটে কৃষি জমি। “নবীগঞ্জে কৃষি জমির মাটি ইটভাটায় পাচার: নিরব প্রশাসন” শিরোনামে সিলেট অঞ্চলের জনপ্রিয় নিউজ পোর্টালে গত ৫ জানুয়ারি সংবাদ প্রকাশের পর অবশেষে নবীগঞ্জে অবৈধভাবে ফসলি জমির মাটিকাটা বন্ধ করলো প্রশাসন।

এসময় অভিযানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে মো. লিটন মিয়া নামের একজনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ জানুয়ারি) বিকালে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউপিধীন অবস্থিত এশিয়ার বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র পারকুল পাওয়ার প্ল্যান্ট এলাকার দক্ষিণে হাচনখালী নামক হাওড় হইতে অবাধে অসংখ্য কৃষিজমি থেকে মাটি কাটা হচ্ছে। এসব মাটি আবার ট্রাক ও ট্রাক্টর গাড়িতে বহন করে বনগাঁও সড়ক দিয়ে মহাসড়ক ব্যবহার করে বিভিন্ন ইটভাটায় যাচ্ছে।

এতে ঐ এলাকার পরিবেশসহ রাস্তায় পথচারী ও স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরা ধুলাবালির জন্য ব্যাপক ভোগান্তি পোহাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. লিটন মিয়া নামের একজনকে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে কৃষি জমিতে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ফসলি জমির টপ সয়েল মাটি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet