সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
মৌলভীবাজােে ভোক্তায় অভিযোগ করে ৪ ভোক্তা পেলেন জরিমানার ২৫ভাগ অর্থ

মৌলভীবাজােে ভোক্তায় অভিযোগ করে ৪ ভোক্তা পেলেন জরিমানার ২৫ভাগ অর্থ

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করে ৪টি প্রতিষ্টানকে জরিমানার ২৫ভাগ অর্থপেয়েছেন ৪জন ভোক্তা।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ে ৪টি প্রতিষ্টানের রিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোক্তাদের করা অভিযোগের উপর শুনানী অনুষ্টিত হয়। শুনানীতে অভিযোগকারী ও অভিযুক্ত প্রতিষ্টানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুনানীতে ভোক্তাদের করা অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। আইন অনুযায়ী জরিমানার ২৫% টাকা চারজন অভিযোগকারীকে মোট ৫ হাজার টাকা প্রদান করা হয়। অভিযোগকারী শেখ আহমদ নাঈম সাকিল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোডে অবস্থিত প্রিয়া এন্টারপ্রাইজে এর বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতিষ্ঠানের ম্যানেজার মো: আলাউদ্দিন তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করায় তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী শেখ আহমদ নাঈম সাকিবকে জরিমানার ২৫%=১ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। প্যাকেটজাত পণ্যে নিজেরা মূল্য লেখা, ন্যায্য দামে পণ্য বিক্রয় না করায় সদর উপজেলার বেরিরপাড় রোডে অবস্থিত হাটবাজার এর বিরুদ্ধে তুহিনুর রশিদ অভিযোগ দায়ের করেন। প্রতিষ্ঠানের ম্যানেজার সিজান আহমেদ আনিত অভিযোগ স্বীকার করায় তাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী তুহিনুর রশিদকে জরিমানার ২৫%=১ হাজার ৫ শত টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। একই ভাবে সদর উপজেলার শমসেরনগর রোডে অবস্থিত এস এফ ইলেকট্রিক্স এর বিরুদ্ধে মুহাম্মদ আসআদুল্লাহ কর্তৃক টেবিল ফ্যান ক্রয় করার ২/৩ মাস পরে ফ্যান নষ্ট হয়ে যায় পরবর্তীতে ফ্যানটি প্রতিষ্ঠানে নিয়ে গেলে কর্তৃপক্ষ পরিবর্তন করতে বিলম্ব করার অভিযোগ আনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয় । আইন অনুযায়ী অভিযোগকারী মুহাম্মদ আসআদুল্লাহকে ১ হাজার ৫ শত টাকা প্রদান করা হয় এবং টেবিল ফ্যান পরিবর্তন করে নতুন ফ্যান দেওয়া হয়। এছাড়াও এম সাইফুর রহমান রোডে অবস্থিত মেঞ্জ ক্লাব এর বিরুদ্ধে শার্ট ক্রয় করার পর বাড়িতে নিয়ে দেখা যায় যে শার্টের সাইজ ছোট পরবর্তীতে পরিবর্তন করতে চাইলেও অভিযুক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার শার্টটি পরিবর্তনের জন্য অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ আনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় । আইন অনুযায়ী অভিযোগকারী রিকন আহমেদ জরিমানার ২৫%=১ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয় এবং অভিযোগকারী রিকন আহমেদকে শার্ট পরিবর্তন করে নতুন শার্ট দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet