সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদী নবীনদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত শ্রীমঙ্গলে ইসমাইল শ্রীমঙ্গল মসজিদ নির্মাণে ‘হৃদয়ে শ্রীমঙ্গল ও ডাক্তার আছাদ উদ্দীন এন্ড জয়তুন নাহার মানবিক ট্রাস্টের যৌথ উদ্যোগ ১ লক্ষ টাকা অনুদান প্রদান।  এইচএসসিতে মেধা ও যোগ্যতার স্বাক্ষর অর্জনকারী জিপিএ-৫ প্রাপ্ত দৃষ্টি প্রতিবন্ধী মৌমিকে সুশীল সমাজ সিলেটের সংবর্ধনা মাদকবিরোধী অভিযানে চোলাই মদসহ আটক ২ নবীগঞ্জে পাহাড় কাটা: গভীর রাতে এসআরবি ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ:
জাতীয়তাবাদী নবীনদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত শ্রীমঙ্গলে ইসমাইল

জাতীয়তাবাদী নবীনদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত শ্রীমঙ্গলে ইসমাইল

 

মো: জহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি :-
জাতীয়তাবাদী নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে সহ -সভাপতি নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মো. ইসমাইল হোসেন। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে হুমায়ন আহাম্মেদ তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. সোহেল রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠাতা সভাপতি কেন্দ্রীয় কমিটির
হুমায়ূন আহমেদ তালুকদার এরব স্বাক্ষরিত গত ১৭ ই নভেম্বর চিঠিতে উল্লেখ করা হয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বাসিন্দা মো: ইসমাইল হোসনকে কেন্দ্রীয় নবীদলের সহ সভাপতি পদে নাম ঘোষণা করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মো. ইসমাইল হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী নবীনদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। কেন্দ্রীয় নবীনদলের সহসভাপতি নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত ও গর্বিত।

নিজের রাজনৈতিক জীবনে জেলা যুবদলের নেতা জাকির হোসেন উজ্জ্বলের অবদানের কথা উল্লেখ করে ইসমাইল হোসেন বলেন, ‘আমার রাজনৈতিক অভিভাবক জেলা যুবদলের অহংকার জাকির হোসেন উজ্জ্বল ভাই আমাকে যে সম্মান দিয়েছেন, তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব।

বিএনপিকে ভালোবেসে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে রাজনীতি করে যাচ্ছি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।

এছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে কামরুজ্জামান রুমেল।

ছবি নোট : জাতীয়তাবাদী নবীনদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত শ্রীমঙ্গলে ইসমাইল

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet