সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
সিলেট সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

সিলেট সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

হলি সিলেট ডেস্কঃ
সিলেট সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩জানুয়ারি) সকাল ১১টার সময় সমিতির ২ নং শেডে এই শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। এ সময় শপথ বাক্য পাঠ করান সিলেট জেলা দলিল লেখক সমিতির সভাপতি ফরিদুর রহমান।
শপথ অনুষ্টানে সিলেট জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও সদর দলিল লেখক সমিতির আহবায়ক ফরিদুর রহমান এর সভাপতিত্বে ও সিলেট সদর দলিল লেখক সমিতির সদস্য রশিদুজ্জামান আখতার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আহাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দলিল লেখক সমিতির শাখার সাধারন সম্পাদক এম ইকবাল হোসেন, সিলেট সদর দলিল লেখক সমিতির সাবেক সভাপতি সুলতান মিযা বাদশাহ, জেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমান লাল মিয়া, সদর দলিল লেখক সমিতির সদস্য সচিব মুহিবুর রহমান জিলু, নবনির্বাচিত সভাপতি শেখ লোকমান মিয়া, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ। শপথ গ্রহণ অনুষ্টানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল আহাদ।
২য় অধিবেশনে সিলেট সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি শেখ লোকমান মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আহাদ, সহকারি নির্বাচন কমিশনার আবু হায়দার, জাহাঙ্গীর হোসেন মান্না, সদর দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাজী সুলতান মিয়া পাশা, সিলেট জেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমান লাল মিয়া, সাবেক সহ সভাপতি দারা মিয়া, সিনিয়র দলিল লুৎফুর রহমান, শাহজাহান আহমদ, আব্দুল আলী, সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম খাঁন সায়েক, সাবেক কোষাধ্যক্ষ আকবর হোসেন, নবনির্বাচিত সিলেট সদর দলিল লেখক সমিতির সহ সভাপতি সামছুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক কামরান আহমদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ ইমন, কোষাধ্যক্ষ শ্রী দিপেশ চন্দ্র পাল, প্রচার সম্পাদক মাহবুবুল হক, দপ্তর সম্পাদক খালেদ হোসেন, ধর্ম সম্পাদক আব্দুল আহাদ, কার্যনির্বাহী সদস্য কামাল আলী গাজী, সুমন রাজা, মিজানুর রহমান, অমৃত কুমার ঘোষ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet