সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে আবারো জরিমানা

নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে আবারো জরিমানা

হলি সিলেট ডেস্ক ঃ

মিজান মোহাম্মদ, নবীগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মুজাক্কির আহমেদ নামের এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (১ ফেব্রুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের হালিতলা এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে।

জানা যায়, অবৈধভাবে মাটিকাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছিলেন নবীগঞ্জ থানার পুলিশের একটি দল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার জানান, অবৈধ মাটি ও বালি আহরণকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অবৈধ মাটি ও বালি আহরণকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet