সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে সচেতনতামূলক বৈঠক

সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে সচেতনতামূলক বৈঠক

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভারতীয় পুশইন ঠেকাতে স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক বৈঠক করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মনছব উল্লাহ উচ্চবিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান।
এসময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, সিন্দুরখান বিজিবি ক্যাম্প কমান্ডার, উপজেলা প্রকল্প কর্মকর্তা,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৈঠকে সীমান্তে অনুপ্রবেশ কিংবা ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ ইন প্রতিরোধ এবং সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সকলকে সচেতন করা হয় এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পুশ ইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ করা সম্ভব হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet