সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি

শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলন করা জব্দকৃত বালু নিলাম ডেকে বিক্রি করেছে প্রশাসন। নিলামে অংশ নেওয়াদের মধ্যে সর্বোচ্চ দরদাতা ৩ লক্ষ ১৩ হাজার ৭৫০ টাকায় বালু কিনে নেন। বিক্রত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

বুধবার (২৪ জুন) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ভুনবীর ইউনিয়নের ইসলাম পাড়ায় প্রকাশ্যে এ নিলাম অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ্ আকন এর উপস্থিতিতে এ নিলাম অনুষ্ঠিত হয়। তিনি জানান, উপজেলা প্রশাসন অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করার পর সরকারি বিধি-বিধান অনুসরণ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

নিলামে ১৬জন অংশ নেয়। এদের মধ্যে সর্বোচ্চ দরদাতা ৩ লক্ষ ১৩ হাজার ৭৫০ টাকায় বালু ক্রয় করেন।

নিলাম থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
নিলামের শর্ত অনুযায়ী বিক্রয়কৃত বালু শুধুমাত্র দিনের আলোতে পরিবহন করা যাবে। এছাড়া পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল আইন ও প্রশাসনিক নির্দেশনা মেনে চলতে হবে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet