সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
রাজনগরে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৭

রাজনগরে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৭

মৌলভীবাজার  থেকে  :

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজনগর থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে জিআর-১২৭/২৩ (রাজনগর) মামলায় ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সুকময় বাউরী (৪৫) এবং একই মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আকাশ রাজবর ওরফে কারাইয়া (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া সিআর নং-৩১১/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি দুলাল মিয়া, রাজনগর থানার একটি নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি রাতুল ও রোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় উত্তম দেব ও রমজান মিয়া নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet