সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
শ্রীমঙ্গল আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ফ্যামেলি কার্ড সম্প্রসারণ

শ্রীমঙ্গল আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ফ্যামেলি কার্ড সম্প্রসারণ

 

মৌলভীবাজার প্রতিনিধি:
ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রম (৩য় পর্যায়) এর আওতা উদ্বোধন করতে আগামী ১৭ জুন শ্রীমঙ্গল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই তথ্য প্রাথমিকভাবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলা কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড সংক্রান্ত এক বৈঠকে তিনি এমন তথ্য জানিয়ে বলেন,উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সুইলপুর মৌজাতে প্রাথমিকভাবে ১৮৪ জন সুবিধা বঞ্চিত লোকদের তালিকা করা হয়েছে। তাদের নিকট ফ্যামিলি কার্ড তুলে দিতে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা সফরে আসবেন বলে প্রাথমিক সম্মতি জ্ঞাপন করেছেন। সেই লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ১৮৪ জন উপকারভোগীদের অধিকতর তথ্য যাচাই-বাছাই করতে উপজেলা প্রশাসনের ১২ জন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। যদি কোন স্বাবলম্বী ব্যক্তির নাম তালিকায় ওঠে থাকলে তাহলে ওই তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হবে বলে জানান। তিনি বলেন, মির্জাপুর ইউনিয়নের সুইলপুর মৌজাটি দুর্গম এলাকা হওয়ায় শহরের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে কার্ড বিতরণ অনুষ্ঠানের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর অগ্রবর্তি টিম এসএসএফ চূড়ান্তভাবে স্হান নির্বাচন করবেন বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet