সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনাসভা ও সংবর্ধনা

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনাসভা ও সংবর্ধনা

শ্রীমঙ্গল প্রতিনিধি:
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (৬ জুন) শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক মোঃ নাছির আহমেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব উত্তম রায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক মোঃ আবেদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল আলম মান্না।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মোঃ আবেদ আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য এম এ করিম, ফকরুল আহম্মেদ, শাহ্ মসুদ আহমেদ, শিবলু আহমেদ নোমান, আব্দুস সামাদ, হাবিবুর রহমান মধু, শাহানা বেগম, সাদ্দাম হোসেন, হাবিবুর রহমান মাফি, মিমু বারই প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের অধিকার সচেতনতা বৃদ্ধি করতে সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে মানবাধিকার কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet