সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
জগন্নাথপুরে ১৪৪ ধারা আইন ভঙ্গ করে পাকা ঘর নির্মাণের অভিযোগ।

জগন্নাথপুরে ১৪৪ ধারা আইন ভঙ্গ করে পাকা ঘর নির্মাণের অভিযোগ।

সুনামগঞ্জ প্রতিনিধি:-
…………………….

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ৫নং চিলাউরা হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী গ্রামের মৃত হারিছ উল্লার পূত্র ফারুক আহমদের (৫০) পৈত্রিক ভূমি জে এল নং ১৮৭ অবৈধভাবে দখলের অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনাটি ঘটিয়েছে একই গ্রামের বাবুল মিয়া (৪৫), মিজানুর রহমান, হাসান মিয়া (২২), চানফর আলী (৬০)। এব্যাপারে তাদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে মামলা নং ১৫৯/২৫। জানা গেছে ১১২ ধারা বিধানমতে আদালত তাদের বিরুদ্ধে ৫ হাজার টাকা জরিমানা করেছে। শুধু তাই নয় তাদের বিরুদ্ধে ১৪৩,৩৪১,৩২৩,৩২৫,৩২৬,৩০৭,৩৭৯,৫০৬,১১৪,৩৪,১১২ ধারা আইনে সুনামগঞ্জ আদালতে মামলাও রয়েছে। তারা ফারুক মিয়ার ভূমি অবৈধভাবে দখলের চেষ্টায় মামলা প্রত্যাহারের জন্য মারামারি, চুরি ও নানাভাবে প্রাণনাশের হুমকী অব্যাহত রাখছে। শুধু তাই নয় আদালতের ১৪৪ ধারা আইন ভঙ্গ করে বাবুল মিয়া গং অবৈধভাবে ফারুক মিয়ার ভূমির উপর পাকা ঘর নির্মাণ করছে। পুলিশ বিষয়টি জেনেও রহস্যজনক কারণে নিরব ভূমিকা পালন করছে। এমতাবস্থার প্রেক্ষিতে মামলার বাদী ফারুক মিয়া ও তাহার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছে। বাদী জানায়, পুলিশ টাকা খেয়ে আসামীদের দেখেও না দেখার ভান করছে। ১৪৪ ধারা অমান্য করে পুলিশের সামনেই তাহারা কাজ করছে বলে জানায়। এদিকে মামলার তদন্তকারী জানায়, ঘটনার সাথে জড়িত আসামী পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এ দুটানার মধ্য দিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসামীপক্ষ পাকা ঘরের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বাদীপক্ষকে আসামীরা নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet