সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
বড়লেখায় সাজাপ্রাপ্ত ৩ আসামিসহ আটক ৯

বড়লেখায় সাজাপ্রাপ্ত ৩ আসামিসহ আটক ৯

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ৩ জনসহ ৯ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাতে বড়লেখা থানা বড়লেখা থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে সাজা ও পরোয়ানাভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আজিজুর রহমান নামের এক আসামি মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়াও আব্দুল কাহির প্রতারণা মামলায় ৫ মাসের কারাদণ্ড ও দেড় লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত এবং আতাউর রহমান ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি।
গ্রেপ্তারকৃত অন্য ৬ আসামির বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মূলতবি ছিল বলে জানিয়েছে পুলিশ।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet