সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ইতিবাচক মনোভাব সহযোগে এগিয়ে গেলেই আসবে সফলতা…………..ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ইতিবাচক মনোভাব সহযোগে এগিয়ে গেলেই আসবে সফলতা…………..ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

হলি সিলেট ডেস্কঃ
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ইতিবাচক মনোভাব সহযোগে এগিয়ে গেলেই আসবে সফলতা। এসএসসি পরীক্ষা ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। যা তাদের কেবল উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করে না; বরং পুরো জীবনের ভিত্তি রচিত হয় এ ধাপে। সুতরাং শিক্ষার এ স্তরে বিপত্তি ও চ্যালেঞ্জ সঠিকভাবে মোকাবিলা করাটা বেশি গুরুত্বপূর্ণ।

 

 

এজন্য শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সময়ানিবর্তিতা, সময়ের সঠিক ব্যবহার, গভীর মনোযোগ সহযোগে অধ্যয়ন করতে হবে। সময় ব্যবস্থাপনা তথা পরীক্ষার জন্য একটি উপযুক্ত সময়সূচী তৈরি, নিয়মিত অনুশীলন, দুর্বলতাসমূহ চিহ্নিত করে সেই বিষয়গুলোতে বেশি মনোযোগ দান ও সেক্ষেত্রে শিক্ষক ও জৈষ্ঠ্যশিক্ষার্থীদের পরামর্শ গ্রহণ করে সর্বদা ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে।” ১৮ জুলাই শুক্রবার সকাল ১০টায় হবিগঞ্জ শহরের জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় যে সকল শিক্ষার্থী আশানুরূপ ফলাফল করতে পারেননি এবং অকৃতকার্য হয়েছেন সে সকল শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা তথা আগামী পরীক্ষায় কীভাবে ভালো করা যায় সেসম্পর্কিত এক পরামর্শ ও অনুপ্রেরণামূলক সভায় এ স্কুলের প্রাক্তন ও কৃতি শিক্ষার্থী প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এ কথাগুলো বলেন।
জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ ও এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মোঃ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ ও অনুপ্রেরণামূলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক মোতাব্বির হোসেন, সিনিয়র শিক্ষক শেখ মোঃ কামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মোঃ নাঈম আহমেদ, প্রাক্তন শিক্ষার্থী শেখ মোঃ ওসমান গণি রুমি, যাইদুর রহমান সৌরভ, আরাফাত মাহমুদ রাহী, আবু নাসের মোঃ সামী, প্রমূখ।
উল্লেখ্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শতবর্ষের ঐতিহ্যে লালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল করতে ব্যর্থ হন। গত সপ্তাহে এ নিয়ে শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিশিষ্ঠ ব্যক্তিদের নিয়ে এক মূল্যায়ন সভায় ভাইস চ্যান্সেলর ও এ স্কুলের প্রাক্তন ছাত্র প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়ার পূর্বে ব্যর্থ শিক্ষার্থীদের গল্প শুনার উপর গুরুত্ব দেন। যাতে তারা ব্যর্থতার গ্লানী মুছে সামনের দিকে এগুতে পারে। এ প্রেক্ষিতেই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা একটি প্রশংসনীয় ও ব্যতিক্রমী উদ্যোগ।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মোঃ আবুল হাসান আগামী এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করতে যা যা করণীয় তার সবকিছু করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রাক্তন শিক্ষার্থীরাও বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস দেন। প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই নিজেদের অসহায় না ভাবেন সেটার উপর বিশেষ গুরুত্ব দেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet