সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সহ সভাপতি গ্রেপ্তার

ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সহ সভাপতি গ্রেপ্তার

ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে
উপজেলা যুবলীগের সহ সভাপতি গ্রেপ্তার

ছাতক প্রতিনিধিঃঃ
ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলা ও একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত পলাতক আসামি লোকমান হোসেন (৩৮)কে  গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ১০ মার্চ  দিবাগত রাত তাকে গোবিন্দনগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। লোকমান হোসেন ছাতকের গোবিন্দগঞ্জসৈদেরগাও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের পুত্র।

ছাতক থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দের নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুস ছত্তার, এসআই মোঃ সিকান্দর আলী, এস আই
আশরাফ, এএসআই মোঃ তোহা, এএসআই সাইফুর রহমান, এএসআই শওকত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

ছাতক থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুস ছত্তার জানান, ছাতক থানার মামলা নং-১৫, তাং-১০.০২.২০২৫ খ্রি, এর সন্দিগ্ধ আসামি এবং  থানার মামলা নং-১৪(৩) ২০২৫ এর এজাহারনামীয় আসামি লোকমান হোসেন।

সে ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি, সিলেট মহা-নগর শ্রমিকলীগের সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সদস্য ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

ছাতক থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মোখলেছুর আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হবে।##

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet