সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
পর্তুগালে হামলার শিকার সিলেট জেলার বিয়ানীবাজারের যুবক

পর্তুগালে হামলার শিকার সিলেট জেলার বিয়ানীবাজারের যুবক

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

পর্তুগাল প্রতিনিধি:
পর্তুগালের গিমারেজ শহরে হামলার শিকার হয়েছেন মো. জায়েদুল ইসলাম নামে এক সিলেটী যুবক। জায়েদুল বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ সিলেট এর সভাপতি, সাংবাদিক ইউনিয়ন সিলেট এর সাংগঠনিক সম্পাদক, বিয়ানীবাজার জার্নালিষ্ট এসোসিয়েশন সিনিয়র সহ-সভাপতি ও প্রেস ক্লাবের সদস্য কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু’র শালা ৯নং মুল্লাপুর ইউনিয়নে আব্দুল্লাপুর গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে। দেশে তার মা-বাবা, ভাই -বোন সহ স্ত্রী এবং পাঁচ বছরের এক মেয়ে সন্তান রয়েছে।

 

জানা গেছে, শুক্রবার (৬ ডিসেম্বর) ১৬ থেকে ১৮ বছর বয়সী ৪/৫ জন কিশোর তার ওপর হামলা করে। আহত অবস্থায় ওই প্রবাসী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

হামলার শিকার জায়েদুল জানান, গিমারেজ শহরের প্রাসা হিরোইস ডা ফুনডাও নামক স্থানের পার্কে পরিবারের সঙ্গে কথা বলছিলেন তিনি। স্থানীয় সময় আনুমানিক রাত ১১টায় একদল কিশোর তার দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের কাছে যেতে বলে।

 

তিনি আরও জানান, কাছে যেতেই তার ওপর হামলা করা হয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে রক্তাক্ত অবস্থায় কাছের পুলিশ স্টেশনে যান, সেখান থেকে পুলিশ তাকে হাসপাতালে পাঠায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাগা হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

জায়েদুল ইসলাম জানান, নাকে অস্ত্রোপচার শেষে বর্তমানে তার অবস্থা স্বাভাবিক রয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে বলেও জানান ভুক্তভোগী।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet