সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আটক-১

বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আটক-১

 

নরসিংদী জেলা প্রতিনিধি-

নরসিংদী শহরের ভেলানগর এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ মঞ্জুরুল আলম ওরফে মঞ্জুর(৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮অক্টোবর) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় তার কাছ থেকে ভারতীয় তৈরি নিষিদ্ধ ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান জানান, সোমবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মোহাম্মদ সামছুল আলমের নির্দেশে “ক” সার্কেলের পরিদর্শক মোঃ ফজলুল হক খান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভেলানগরস্হ নগর প্যালেস আবাসিক হোটেলের সামনে অভিযান পরিচালনাকালে মঞ্জুরুল আলম ওরফে মঞ্জুর নামে এক মাদক কারবারিকে ২৪ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেপ্তার করেন।
তিনি আরও জানান, সম্ভবত সে মাদকগুলো নরসিংদী ও আশপাশের জেলায় বিক্রি করতে নিয়ে এসেছিলো। পরে পরিদর্শক মোঃ ফজলুল হক খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet