সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
যারা আন্দোলনকে পুজি করে লুটপাট করছে তাদের চিহ্নিত করে আইনী ব্যবস্থা গ্রহণ করুন: কয়েস লোদী

যারা আন্দোলনকে পুজি করে লুটপাট করছে তাদের চিহ্নিত করে আইনী ব্যবস্থা গ্রহণ করুন: কয়েস লোদী

নগরীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপারে নিন্দা মহানগর বিএনপির
———–

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়ের লোদী বলেছেন, আমরা সবসময় বলে আসছি একটি মহল বিভিন্ন ভাবে সিলেটের শান্ত পরিবেশকে অশান্ত করতে বিভিন্ন ষড়যন্ত্রকারী মহল। সেই সকল দুস্কৃতিরা ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের হামলার প্রতিবাদে সিলেট জুড়ে তৌহিদী জনতা বিক্ষোভ কর্মসূচি পালনের সুযোগে নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাট চালায় যা অত্যন্ত ন্যক্কার জনক।  অবিলম্বে সেই সকল দৃস্কৃতিকারীদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে আটক করে আইনী ব্যবস্থা গ্রহণ করুণ। হামলা-ভাংচুর ও লুটপাট কোনো ভাবে মেনে নেয়া হবে না। সিলেটের শান্ত পরিবেশকে অশান্ত করতে ষড়যন্ত্রকারী মহল সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি সোমবার (৭ এপ্রিল) নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে তাৎক্ষণিক সন্ধ্যা নগরব্যাপী ট্রাক যোগে মাইক নিয়ে সচেনতার লক্ষ্যে বক্তব্য প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, যারা হামলা-ভাংচুর ও লুটপাট করছে তারা ডাকাত। তাদের আটক করে পুলিশের কাছে দিন। তারা আন্দোলনকে পুজি করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করছে যা অত্যন্ত দুঃখজনক।
এসময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, জিয়া মঞ্চ মহানগর শাখার আহবায়ক মাসুদ আহমদ কবির, তারেক আহমদ খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet