সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
সাংবাদিক এম এ কাশেম চৌধুরীর পিতা বিশিষ্ট মুরব্বি আব্দুন নুর চৌধুরী আর নেই  দাফন সম্পন্ন

সাংবাদিক এম এ কাশেম চৌধুরীর পিতা বিশিষ্ট মুরব্বি আব্দুন নুর চৌধুরী আর নেই  দাফন সম্পন্ন

সাংবাদিক এম এ কাশেম চৌধুরীর পিতা
বিশিষ্ট মুরব্বি আব্দুন নুর চৌধুরী আর নেই  দাফন সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
শান্তিগঞ্জ উপজেলার পুর্ব পাগলা ইউনিয়নের দামোধর তুপী-মাহমুদপুর বড়হাঠি নিবাসী বিশিষ্ট মুরব্বি আব্দুন নুর চৌধুরী আর নেই।
ইন্না লিল্লাহি—– রাজিউন। ১আগষ্ট রোজ বৃহস্পতিবার রাত ১:৪০ মিনিটের সময় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যু কালে তাহার বয়স হয়ে ছিল (৮৫) বছর। মরহুমের জানাযার নামাজ অদ্য বৃহস্পতিবার বাদআসর দামোধরতপী মাহমুদপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মরহুমের জানাযায়, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল হাসনাত, সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাসক নুর হুসেন, সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ, বুরাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র ফাজিল(ডিগ্রি)মডেল মাদ্রাসা উপাধ্যক্ষ  মাওলানা আবু খালেদ, প্রবিন মুরব্বি আরঝক আলী মেম্বার, মফজ্জুল আলী, আকবর আলী ও ইরান উদ্দিন সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার আলিম, স্কুল  কলেজের শিক্ষক এবং স্থানীয় কয়েকটি মসজিদের  ইমাম, মোয়াজ্জন এবং এলাকার গন্যমান্য লোকজন জনাযায় অংশগ্রহণ করেন।

জানাযার নামাজ শেষে গ্রামের পঞ্চায়েতি
কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

মরহুম আব্দুন নুর চৌধুরী শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সাকেক সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এম এ কাশেম চৌধুরীর পিতা ও দৈনিক সুনামকন্ঠ পত্রিকার স্টাফরিপোর্টার সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী’চাচা।

মৃত্যু কালে তিনি স্ত্রী, ২পুত্র ১কন্যা, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

জানাযায় মোনাজাত পরিচালনা করেন
সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র ফাজিল(ডিগ্রি)মডেল মাদ্রাসা উপাধ্যক্ষ  মাওলানা আবু খালেদ। জানাযার নামাজে ইনামতি করেন মরহুমের নাতি হাফিজ আব্দুল বাসিত।

মরহুম আব্দুন নুর চৌধুরী মৃত্যুতে পৃথক দুটি বিবৃতিতে গভীর শোক ও শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানিয়েছেন শান্তিগঞ্জ প্রেসক্লাব ও ছাতক প্রেসক্লাব এর সাংবাদিক নেতৃবৃন্দ। ##

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet