সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
মৌলভীবাজারে পশুর হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার

মৌলভীবাজারে পশুর হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলার কোরবানির পশুর হাটে আসা ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা ও হাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার করেছেন জেলা মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।
শনিবার (১৫ জুন) মৌলভীবাজার জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে কোরবানির পশুর হাট পরিদর্শন কালে তিনি হাটের ক্রেতা-বিক্রেতা এবং ইজারাদারদের সাথে হাটের আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিয়ে কথা বলেন পুলিশ সুপার, এসময় তিনি সাংবাদিকদের জানান, ‘আমরা জেলার বেশ কয়েকটি পশুর হাট পরিদর্শন করেছি। মৌলভীবাজার জেলার স্থায়ী এবং অস্থায়ী কোন হাটেই কোরবানির পশু আনার ক্ষেত্রে বড় ধরনের কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। হাটের ইজারাদার এবং ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে এমন কোন অভিযোগও পাওয়া যায়নি। হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য মৌলভীবাজার জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।’ হাটের আইনশৃংখলা রক্ষা এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সেখানে জাল টাকার নোট শনাক্ত করার মেশিনও রাখা হয়েছে। হাট পরিদর্শন শেষে হাটে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুলসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet