সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
হযরত শাহজালাল (রহঃ) এর মাজার শরীফের ৭০৫তম পবিত্র ওরস এর আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার

হযরত শাহজালাল (রহঃ) এর মাজার শরীফের ৭০৫তম পবিত্র ওরস এর আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক :
গতকাল ২৮/০৫/২০২৪ খ্রিঃ রাত ১০.৩০ ঘটিকার সময় এসএমপি‘র পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান, পিপিএম, হযরত শাহজালাল (রহঃ) এর মাজার শরীফের ৭০৫তম পবিত্র ওরস এর আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন এসএমপি‘র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ২৭, ২৮, ২৯ মে/২০২৪খ্রি: তারিখ সিলেট শহরস্থ হযরত শাহজালাল (রহ:) এঁর পবিত্র মাজার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ৭০৫তম পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানগণ জিকির আজগার, নফল ইবাদত, পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত, মাজার/কবর জিয়ারতের মাধ্যমে ওরস পালন করবেন।

 

দেশের বিভিন্ন অঞ্চল হতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লিগণ পবিত্র ওরস শরীফে যোগদান করার জন্য মাজার শরীফে জমায়েত হয়। এই পবিত্র দিনগুলিতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ কোন দুস্কৃতিকারী যাতে নাশকতামূলক কর্মকান্ড সংঘটিত করতে না পারে সে লক্ষে সিলেট মহানগর পুলিশ কর্তৃক বিভিন্নস্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশক্রমে মাজারের আশেপাশে ও সারা শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet