সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
সিলেট থেকে ছেড়ে গেলো প্রথম হজ্জ ফ্লাইট।

সিলেট থেকে ছেড়ে গেলো প্রথম হজ্জ ফ্লাইট।

নিজস্ব প্রতিবেদক ঃ

৩৮৯ জন হজ্জ যাত্রী নিয়ে  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ-ফ্লাইট বিজি-২৩৭ বিকাল ৪টা ৪০মিনিটে মদিনার উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায় ৷

এর আগে বুধবার বিকাল ৩টায় সিলেট বিমানবন্দরে সিলেট-মদিনা হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও সিলেট-২ আসনের এমপি শফিকুর রহমান চৌধুরী। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এমপি, এবং  সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড মিসবাহ উদ্দিন সিরাজ।

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ডিসট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ শাহনেওয়াজ মজুমদার জানিয়েছেন- সিলেট অঞ্চলের হজযাত্রীদের জন্য এবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫টি ফ্লাইটে মোট ২ হাজার ৯৫ হজযাত্রী পরিবহন করা হবে। প্রথম দিনের ফ্লাইট ছাড়া বাকিগুলো পরিচালিত হবে সিলেট-জেদ্দা রুটে। বাকি চারটি ফ্লাইটের শিডিউল হচ্ছে আগামী ১, ৩, ৬ ও ৯ জুন।

 

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet