সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
দক্ষিণ সুরমা থেকে ডিবি পুলিশের অভিযানে ০৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার

দক্ষিণ সুরমা থেকে ডিবি পুলিশের অভিযানে ০৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক:: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে ০৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে।

উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ১৪/০৪/২০২৪খ্রিঃ রোজ রবিবার অনুমান ২২:৩০ ঘটিকায় এসএমপি সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ফেরিঘাট সাকিনস্থ জনৈক কামাল বক্স এর কলোনীর ০৮ নং রুমের ভিতরে অভিযান পরিচালনা করে আসামী ১। বকুল মিয়া (৪২), পিতা- মৃত জাহার মিয়া, মাতা- আনোয়ারা বেগম, সাং- মামনপুর, থানা- রায়পুর, জেলা-নরসিংদী, বর্তমানে- কামাল বক্স এর কলোনীর, ফেরিঘাট, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ০৩ (তিন) কেজি গাঁজা, যার মূল্য অনুমান ৬০,০০০/- (ষাট হাজার) টাকা ও মাদকদ্রব্য গাঁজা বিক্রয়লব্ধ নগদ ১৪,৮০০/-(চৌদ্দ হাজার আটশত) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

উক্ত আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet